🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

বেগমগঞ্জে কিশোর গ্যাং এর হাতে যুবক খুন, আহত – ১

👤 🕐 ✏️ আপডেট: 👁 35 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বেগমগঞ্জে কিশোর গ্যাং এর হাতে যুবক খুন, আহত – ১

 

এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কে পথ গতিরোধ করে কিশোর গ্যাং এর সদস্যরা জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক যুবক লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা ও মেহেরাজ (২০) নামে আরেক যুবককে গুরুতর আহত করেছে।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত রাকিব শনিবার রাতে বাড়ী ফেরার পথে মামুন বাহিনীর সদস্যরা লোহার রড ও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পাকমুন্সিরহাট বাজার এলাকার পার্শ্বে একটি অন্ধকার স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা পথরোধ করে হামলা চালায়। তাকে বাঁচাতে এসে চাচাতো ভাই মেহেরাজ বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। মুমুর্ষ অবস্থায় রাকিবকে নোয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও আহত মেহেরাজকে জরুরী ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রাকিবের মৃত্যুর পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তার লাশ এলাকায় আসার পর বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ চলছে। আহত মেহেরাজ মারা গেছে শুনেছি। তবে তার লাশ এখনো এলাকায় পৌছেনি।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, রাকিব নামে যুবকটি মারা গেছে তবে আহত মেহেরাজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে মারা গেছে এমন কোন তথ্য নেই । হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏