দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী শহরে পুকুরে ডুবে এক বান্ধবীকে বাঁচাতে গিয়ে আরেক বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনায় প্রান হারিয়েছে দুই বান্ধবী।
শুক্রবার (২২মে) ২০২৬ দুপুর ১টার দিকে পটুয়াখালী শহরের কালিকাপুর ৯ নম্বর ওয়ার্ডের উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হল-মোসাঃ লামিয়া আক্তার (১০) ও মোসাঃ সেফামনি (১১) লামিয়া স্হানীয় জাকির হোসেনের মেয়ে এবং দারুণ নাজাত প্রি-ক্যাডেট নুরানী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং সেফা মনি কালিকাপুর সালেহীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী ও একই এলাকার আবু সুফিয়ানের ছেলে।
স্হানীয় সুএে জানাযায়,দুপুরে দুই বান্ধবী একসঙ্গে খেলাধুলা করছিল।খেলতে -খেলতে তারা বাড়ির পাশের পুকুর পারে যায়। এ সময় হঠাৎ অসাবধানতা বসত সেফামনি পুকুরে পড়ে গিয়ে পুকুরে তলিয়ে যেতে শুরু করেন। বান্ধবীকে ডুবে যেতে দেখে তাকে বাঁচতে সঙ্গে সঙ্গে পানিতে নামে লামিয়া আক্তার।
এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। ঘটনার কিছুক্ষন পর পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্হানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়।
দ্রুত তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু জনকেই মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় জনপ্রতি ও প্রতিবেশীরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শিশুদের প্রতি সবসময় নজরদারি বাড়ানো এবং বাড়ির আশপাশের পুকুর বা জলাশয়ে নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভাব।
২২/০৫/২০২৬
