🔴 ব্রেকিং
বিশ্ব মঞ্চে বাংলাদেশ : প্রত্যাশা ও অগ্রগতিতে আন্তর্জাতিক উপস্থিতি দৃশ্যমান জাসদের কার্যালয়ে পুলিশি অভিযান আবু জাফর সূর্যসহ আটক শতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আটক ৪ গোপালগঞ্জে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দুমকির গর্ব এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে অপপ্রচার যাচাই ছাড়া প্রচারে নিষেধ দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন, অগ্নিকাণ্ডের কারন নিয়ে প্রশ্ন পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, দুমকি থানায় সাংবাদিকের লিখিত আবেদন দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত রূপগঞ্জের তারাবোতে কিশোরগ্যাং লিডার ও তার তিন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরের স্বপ্ন, ৫ গাভীসহ গোয়ালঘর ভস্মীভূত

দুমকির গর্ব এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে অপপ্রচার যাচাই ছাড়া প্রচারে নিষেধ

👤 🕐 ✏️ আপডেট: 👁 17 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দুমকির গর্ব এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে অপপ্রচার যাচাই ছাড়া প্রচারে নিষেধ

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃতি সন্তান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এসপি এম এম মাহমুদ হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পুলিশ বাহিনীর সুনাম ও সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

প্রকাশিত তথ্যে জানাযায়, ঝালকাঠিতে দায়িত্ব পালনকালে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছিলেন তিনি। করোনা মহামারির সময় বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হারানো মোবাইল ফোন উদ্ধার, পাওনা টাকা ফেরত পেতে সহযোগিতা এবং ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্হানীয়দের কাছ থেকে প্রশংসা পেয়েছেন বলে দাবি করা হয়েছে। দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণের জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।

বর্তমানে তিনি পুলিশের স্পেশাল ব্রাকের (এসবি) কনফিডেনশিয়াল অ্যান্ড এলআইসি শাখায় বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এদিকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোন অভিযোগ বা তথ্য যাচাই -বাছাই ছাড়া প্রচার না করার আহবান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, কোন অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তদন্তের মাধ্যমে সত্যতা নির্ধারন করা উচিত।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏