🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নোয়াখালী চাটখিল আ:হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে যত অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 33 বার পড়া হয়েছে 5 মিনিট পড়তে হবে
নোয়াখালী চাটখিল আ:হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে যত অভিযোগ

শিব ব্রত (বিশেষ প্রতিনিধি)
***************************
চাটখিল আ: হক কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ স্বেচ্ছাচারিতা কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সাথে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ওই কলেজে কর্মরতদের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক হাসান আহমদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে রয়েছে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণে অধিক অর্থ আদায়, রশিদ ছাড়া অর্থ আদায়, ম্যানেজিং কমিটির নির্বাচন এবং নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ। ফলে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই বললেই চলে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ অনুসন্ধান ভিত্তিতে জানা যায়,
জামাল উদ্দিন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।প্রভাষক ও কর্মচারী পদে পর্যায় ক্রমে নিয়োগ হওয়া কর্মরতদের পদ দ্রুত এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) তে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে প্রায় ৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ।এই ভুক্তভোগীদের
তালিকায় প্রভাষক, অফিস সহায়ক, লাইব্রেরিয়ান ও নৈশ প্রহরী রয়েছেন । এই সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা জানায় জামাল উদ্দিন বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে এই কলেজের আগের অধ্যক্ষ শঙ্কর বাবুকে পদ থেকে সরিয়ে তিনি এই পদ দখল করে নিজেকে পূর্নাঙ্গ অধ্যক্ষ হিসেবে জাহির করছেন।
দায়িত্ব পেয়েই তিনি প্রতিষ্ঠানের আর্থিক অস্বচ্ছতা, দুর্নীতি, অনিয়ম, কর্তব্যে অবহেলা, স্বেচ্ছাচরীতাসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
শিক্ষার মানোন্নয়নে নজর না দিয়ে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে।

অভিযোগ রয়েছে, অধ্যক্ষের দ্বায়িত্ব নেয়ার পরেই জামাল উদ্দিন পছন্দের কয়েকজন শিক্ষকদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তিনি সবসময় নিজেকে পূর্নাঙ্গ অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন।প্রকৃত পক্ষে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলে জানায় ওইসব স্হানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তা জানান , ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অফিসিয়াল নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তিনি কাউকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে কলেজে বিভিন্ন ফসলের চাষ করে নিজেই পুরোটা ভোগ করেন এবং কয়েকদিন আগে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের বড় গাছ বিক্রি করে সে টাকাও নিজের কাছে করেন। কেউ এব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ জানান এই টাকা কলেজ ফান্ডে জমা আছে। তবে আসলেই এই টাকা কলেজ ফান্ডে জমা আছে কিনা সন্দেহ প্রকাশ করেন ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
নাম প্রকাশ না করার দৃঢ় শর্তে চাটখিল কলেজের কয়েকজন সাবেক শিক্ষার্থী জানায়,” আমরা গত সালে এই কলেজে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমাদের ফরম পূরণের জন্য অধ্যক্ষ জামাল উদ্দিনের আদেশে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি থেকেও ২/৩ হাজার টাকা বেশি নিয়েছেন। ” নির্ধারিত টাকা থেকে কলেজ কেন বেশি নিয়েছে -জানতে চাইলে ওইসব শিক্ষার্থীরা জানায় , অধ্যক্ষ জামাল উদ্দিন তাদের জানিয়েছেন এটা শিক্ষা বোর্ডের নাকি নিয়ম। অন্য এক প্রশ্নের জবাবে তারা জানায় তাদের এবং তাদের পূর্ববর্তী কোন ছাত্র ছাত্রীরা বর্ধিত টাকা নেওয়ার কোনো রশিদ পায়নি। বর্তমান শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের সাথে ও ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন এমনটাই করছেন।এব্যাপারে একটি বিশ্বস্ত সূত্র জানায়, বর্ধিত টাকার কোন রশিদ দেয়া হয়না এবং রশিদের মুড়ি কপিতে বর্ধিত টাকার অংক ও লেখা হয়না।
ওই সুত্র জানায়, অধ্যক্ষ জামাল উদ্দিন এই কলেজের কাউকেই পাত্তা দেন না ।তিনি নিজেকে সর্বেসর্বা মনে করেন। যারা বা যে কর্মচারী বা কর্মকর্তা কলেজের বিষয় নিয়ে প্রতিবাদ করতে চায় তাকে এই কলেজের সভাপতি চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক হাসান আহমদের রেফারেন্স দিয়ে ভয় দেখিয়ে অথবা ওই জেলা প্রশাসকের ভাই স্হানীয় এমপির কথা বলে দমিয়ে রাখা হতো। ক্ষমতার দাপট দেখিয়ে অধ্যক্ষ জামাল উদ্দিন কলেজের প্রায় সকল প্রভাষকসহ সংশ্লিষ্টদের তুচ্ছতাচ্ছিল্য সহ অবমাননাকর আচরন ও করে থাকেন বলে জানায় ওই সুত্র। এই কারনেই বেশিরভাগ শিক্ষক কর্মচারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতি ক্ষুব্ধ।
এছাড়াও কলেজের অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা নির্দেশিত কাজ না করে বা নাম মাত্র কাজ করে থাকেন এই অধ্যক্ষ।
এই বিষয়ে কলেজে কমিটির সভাপতি হাসান আহমদের কাছে জানতে চাইলে তিনি ফোনে জানান, কলেজের অধ্যক্ষ বা দূর্নীতির ব্যপারে সাংবাদিকদের কাছে কেন অভিযোগ করবে! এতে সাংবাদিকের কি কাজ !এই কথার জবাবে , এই প্রতিবেদক তাহলে “সাংবাদিকদের কাজ কি?” জানতে চাইলে,এই প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে সভাপতি হাসান আহমেদ বলেন ,তার জানামতে কলেজে কোন দূর্নীতি হয়না। সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে তিনি জানান
অর্থ সংক্রান্ত যে অভিযোগ হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক এমন অভিযোগ করেছেন।
যদি হয়ে থাকে তাহলে এব্যাপারে তিনি খোঁজ নিবেন । এই কলেজে পূর্নাঙ্গ অধ্যক্ষ নিয়োগ হচ্ছে না কেন জবাবে বলেন ,অনেকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিনের কাছে উক্ত অভিযোগের বিষয়ে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, তিনি অনেক আগে থেকেই এই পদ(ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ছেড়ে দিতে চাচ্ছেন। তিনি নিজেকে হৃদরোগী জানিয়ে বলেন, তিনি জটিল হৃদরোগে ভুগছেন এই সময় তিনি আর কথা বলতে পারবেননা বলে ফোন রেখে দেন।(((((চলবে)))))

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏