🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 26 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। আজ ২০ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ০২:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দিক-নির্দেশনামূলক   বক্তব্য ও পুরস্কার বিতরণ উক্ত মাসিক কল্যাণ   সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ মহোদয়। তিনি সভায় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসির পাশাপাশি কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সফলতার পরিচয় দেওয়ায় জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ কনস্টেবলদেরও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
​উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন : ​জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. নাফিছুর রহমান— সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান- সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏