জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন শাখার সামনে সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় কর্মকর্তা -কর্মচারী, শিক্ষাথী ও সংশ্লিষ্ট সবার চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকাটি জলাবদ্ধ হয়ে পড়ে, ফলে প্রতিদিন অফিসে আসা- যাওয়া এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পরিবহন শাখার কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা জানান, পানি জমে থাকার কারনে অনেক সময় জুতা খুলে কিংবা কাদা পানি মাড়িয়ে অফিসে প্রবেশ করতে হয়। এতে যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি কর্ম পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করে।
এ দিকে শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন, পরিবহন শাখার সামনে পানি জমে থাকায় নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশাঙ্কাও তৈরি হয়।
পরিবহন শাখার কর্মকর্তা- কর্মচারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্হা গ্রহণ করে সড়কের সংস্কার করা হোক, যাতে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে আগত সকলেই নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে দীর্ঘদিনের এই ভোগান্তির স্হায়ী সমাধান হয়।
“তারিখ ” ১৪/০৭/২০২৬
