🔴 ব্রেকিং
ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই খুলনায় ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার — ২ মাদক ব্যাবসায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজারে বরইউড়ি মাদ্রাসায় মানববন্ধন: হুমকির অভিযোগে প্রতিবাদ, সাবেক অধ্যক্ষের গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত । গাইবান্ধা সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ কুমিল্লার বরুড়া জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মানে বাধা

দুমকিতে দেড় লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান

👤 🕐 ✏️ আপডেট: 👁 25 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে দেড় লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান

 

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আনুমানিক প্রায় দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের মাছের নিরাপদ প্রজনন নিশ্চত করন এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, মৎস্য উপসহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, দুমকি থানা পুলিশ কনেস্টবল মশিউর আলম, এবং পুলিশ কনস্টেবল মেহেরাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন স্হান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জদ্ধ করা হয়। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ জাল ব্যবহার করতে না পারে।

এ সময় উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন,নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হয়ে যায়। এতে প্রাকৃতিক ভাবে মাছের উৎপাদন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।

মৎস্য বিভাগ জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার সম্পুর্ন বেআইনি। এ ধরনের জাল ব্যবহারের ফলে জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন মারত্মক ভাবে বাধাগ্রস্ত হয়। তাই জেলেদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

স্হানীয় সচেতন মহল মৎস্য বিভাগের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধ জাল ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“তারিখ ” ২৬/০৭/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏