🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পটুয়াখালীর বাউফলে কাঁচা রাস্তা পাকা হয়নি ৪০বছরেও

👤 🕐 ✏️ আপডেট: 👁 465 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীর বাউফলে কাঁচা রাস্তা পাকা হয়নি ৪০বছরেও

রিয়াজ উদ্দিন ঃজেলা প্রতিনিধি, পটুয়াখালী।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সড়কটি কাঁচা সামান্য বৃষ্টি ও চৈত্র মাসে করা রোধে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।প্রতিনিয়তেই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা রাস্তা পাকা হবে এ আশায় এলাকাবাসী ৪০ বছর ধরে অপেক্ষায় আছেন। কিন্তু কাঁচা রাস্তা আর পাকা হয়না।
জনপ্রতিনিধিরা বার-বার শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন।কিন্তু আজোবধি এই সড়কটিতে কোন কাজ হয়নি।আর বহু বছরের ঔ কাঁচা রাস্তাটি সমস্যা সমাধানে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।
পটুয়াখালী জেলা বাউফল উপজেলার বগা ইউনিয়ন -১নং ওয়ার্ড বামনিকাঠী কে,সি,কে মাধ্যমিক বিদ্যালয়ে সামনে থেকে দেবেন্দ্র হাওলাদার (হিন্দু পরিবার)পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়ক পাকা না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়ক দিয়ে প্রায় প্রতিদিন প্রাথমিক ও মাধ্যমিক ০২টি বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী সহ মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী বর্ষা মৌসুমে যাতায়াতের জন্য একমাএ ভরসা এই রাস্তাটি।বর্ষায় সড়কটি একমাত্র ভরসা।বর্ষায় সড়কটি কর্দমাক্ত হয়ে যায়।কোন ভ্যান অটোরিকশা, সাইকেল তো দুরের কথা মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হন।জরুরি মুহুর্তে কোন রুগি অথবা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হয় নিদারুণ কষ্ট হয়।এ সড়ক দিয়ে ০৪টি গ্রামের লোকজন বামনিকাঠী, কায়না,কৌখালি ও দক্ষিণ কৌখালি সহ স্কুলের শিক্ষার্থী সহ প্রতিদিন শত শত লোকজন যাতায়াত করে থাকে। রাস্তাটির আইডি নম্বর ৫৭৮৩৮৫১৫৮ একাকার জনগণের দাবি করেন দ্রুত রাস্তাটির জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক।
২৭/০৪/২০২৬ ইং

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏