🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে নেতিবাচক মন্তব্য নয়,বাস্তবতা তুলে ধরুন

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে নেতিবাচক মন্তব্য নয়,বাস্তবতা তুলে ধরুন

 

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালী।।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা দীর্ঘ ৪২ বছর ধরে বেতন ভাতাবিহীন অবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই দীর্ঘ সময়ে অনেক সাংবাদিক সত্য তুলে ধরেছেন, তাদের দুর্দশা ও ন্যায্য দাবীর কথা জাতির সামনে তুলে এনেছেন। আবার অনেকে হয়তো বিভিন্ন কারণে এ বিষয়ে সংবাদ প্রকাশের সুযোগ পাননি।

বর্তমান সময়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন ও দাবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে।

এ বিষয়ে সকল সাংবাদিক ভাইয়দের প্রতি বিনীত অনুরোধ, যাচাই বাছাই ছাড়া কোন নেতিবাচক বা কটুক্তি মূলক মন্তব্য না করে বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে, বিবেচনা করুন।

যখন ২৬১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করনের ঘোষণা হয়েছিল, তখন অনেক প্রতিষ্ঠানের জমি, ঘর, খাজনা বা অন্যান্য প্রশাসনিক বিষয়ে নিয়ে প্রশ্ন থাকলেও শুধু মাএ এসব বিষয়কে সামনে এনে পুরো উদ্দ্যোগকে নৈতিকবাচক ভাবে উপস্থাপন করা হয়নি।

একই ভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেএেও সামগ্রিক বাস্তবতা, শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগ এবং শিক্ষাব্যবস্হায় তাদের অবদান বিবেচনায় নিয়ে সংবাদ প্রকাশ করা প্রয়োজন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শুধু সাধারণ শিক্ষা নয়, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিওিক শিক্ষাও প্রদান করে। তাই এ প্রতিষ্টান ও এর শিক্ষকদের নিয়ে এমন কোন মন্তব্য করা উচিত নয়, যা তাদের সন্মানহানি করে বা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।

সংবাদিকতা সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করে। তাই আমরা আশা করি সকল সাংবাদিক ভাই বিষয়টি নিরপেক্ষ ভাবে যাচাই করে দীর্ঘ ৪২ বছর ধরে বঞ্চিত শিক্ষকদের ন্যায্য দাবি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন। একটি দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ হাজারো শিক্ষকের মনে নতুন আশার সঞ্চার করতে পারে।

১৩/০৬/২০২৬
০১৭১৫৯৫০৯৭০

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏