🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মেহেন্দিগঞ্জে মাছ শিকার, উদ্বেগ ও ক্ষোভ

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মেহেন্দিগঞ্জে মাছ শিকার, উদ্বেগ ও ক্ষোভ

 

সিনিয়র ক্রাইম রিপোর্টার, কবির হোসেন দেওয়ান:

মা ইলিশ রক্ষায় সরকারের নানা উদ্যোগ, কঠোর নিষেধাজ্ঞা এবং জেলেদের জন্য খাদ্যসহায়তা হিসেবে চালের ব্যবস্থা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা শুরুর মাত্র দুই-তিন দিনের মাথায় বরিশালের মেহেন্দিগঞ্জে অবৈধভাবে মাছ ধরার খবর অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

সরকার প্রতিবছর মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি প্রকৃত জেলেদের জন্য খাদ্যসহায়তার ব্যবস্থাও করা হয়। অথচ কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে জড়িয়ে পড়ছেন, যা দেশের মৎস্যসম্পদ রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

আমরা সভা-সমাবেশে বড় বড় কথা বলি, মা ইলিশ রক্ষার অঙ্গীকার করি; কিন্তু বাস্তবে নিজেরাই আইন অমান্য করি—এটাই আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা।

মনে রাখতে হবে, মা ইলিশ রক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজ মা ইলিশ রক্ষা করতে পারলে আগামী দিনে নদীতে ইলিশের উৎপাদন বাড়বে, উপকৃত হবেন দেশের প্রকৃত জেলেরা এবং সমৃদ্ধ হবে জাতীয় মৎস্যসম্পদ।

তাই প্রশাসনের প্রতি আহ্বান, মেহেন্দিগঞ্জের নদ-নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে প্রকৃত জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করে অসাধু মাছ শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

আসুন, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি, মা ইলিশ রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত করি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏