🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 44 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন

 

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ঐতিহাসিক তিস্তামুখ ঘাট এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থীসহ নদী অববাহিকার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট ফেরি রুট উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় এবং যমুনা নদীর নাব্য সংকটের কারণে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, তিস্তামুখ-বাহাদুরাবাদ সংযোগ সেতু নির্মিত হলে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে চরাঞ্চল ও পিছিয়ে পড়া জনপদের কৃষি, বাণিজ্য, শিল্পায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তারা দাবি করেন, এ অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো যমুনা নদীর এ অংশে একটি সেতু অথবা টানেল নির্মাণ। তাই দ্রুত সময়ের মধ্যে এ গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে চরাঞ্চলসহ সমগ্র জেলাজুড়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏