🔴 ব্রেকিং
প্রচন্ড গরমে লেবু পানি পান করুন সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি* সরকারি খাল দখল করে মৎস্য চাষ বেগমগঞ্জে চাঁদার দাবিতে ভাঙ্গারী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা করায় এলাকা ছাড়ার নির্দেশ নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার দুমকিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতঃ সৃজনী বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন নোয়াখালীর বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান

ভাতের থালা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে লংমার্চ, ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়া

👤 🕐 ✏️ আপডেট: 👁 13 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ভাতের থালা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে লংমার্চ, ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়া

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ৪২ বছরের অবসান এবং জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা ভাতের থালা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন। এ সময় আন্দোলনকারী শিক্ষক পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা, ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২৫ সালের ২৮ জানুয়ারি অন্তবর্তী কালীন সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়নের কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। হতাশও ক্ষুদ্ব শিক্ষকেরা রাজধানীতে টানা ২৯ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকদের অভিযোগ, দেশের আট হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বছরের পর বছর বেতন- ভাতা ছাড়া মানবতার জীবনযাপন করছেন। জাতীয়করণের ঘোষণার পর তারা আশার আলো দেখলেও বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান,ভাতের থালা হাতে লং মার্চের মাধ্যমে তারা সরকারের কাছে তাদের দৃশ্য, দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছেন। তাদের দাবি অবিলম্বে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করে শিক্ষক-কর্মচারীরা চাকরি জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লংমার্চ চলাকালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষকেরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

আন্দোলনরত শিক্ষক নেতারা বলেন, জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আছি। সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এই আন্দোলন এখন শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষকেরা আশা করেছেন, তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শিক্ষকদের জীবন মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
১৭/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏