🔴 ব্রেকিং
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে নির্মাণ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 31 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে নির্মাণ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

*************
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন                                      জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ

*******************
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নির্মাণ শ্রমিক লীগের নেতা মাহাবুব আলী শেখকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুন ২০২৬,শনিবার বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার শ্রীরামকান্দি মহিলা মাদ্রাসার সামনে থেকে মাহাবুব আলী শেখকে আটক করা হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।পুলিশের দাবি,টুঙ্গিপাড়া  থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি ছিলেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশনায় এসআই (উপ-পরিদর্শক) মোসলেম এর নেতৃত্বে একটি পুলিশি অভিযান দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বিকেল প্রায় ৪টার দিকে তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টুঙ্গিপাড়া থানার মামলা নং ২, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলার প্রেক্ষিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে  টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহাবুব আলী শেখ আমাদের সন্দেহভাজন আসামি ছিলেন। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” তবে এ বিষয়ে মাহাবুব আলী   শেখ,তাঁর পরিবারের সদস্য বা আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।পুলিশ   জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏