🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব স্বামীর স্বীকৃতি পেতে দশমিনায় তরুনীর অনশন দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

👤 🕐 ✏️ আপডেট: 👁 76 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

আশরাফুল আলম সরকার
গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ওপর সংঘটিত হামলা, হত্যাচেষ্টা এবং অব্যাহত প্রাণনাশের হুমকির বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তার ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করে আসছে। তিনি দাবি করেন, গত ৩১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে মনিরের মার্কেটের সামনে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠক শেষে তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সালিশ শেষ হওয়ার পর তার ভাগিনা মোঃ সাদ্দাম হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এক পর্যায়ে তাকে চেপে ধরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এমনকি তার ভাগিনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন এবং মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের জানমালের ক্ষতি হতে পারে। ঘটনার সাক্ষী-প্রমাণ রয়েছে এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে আইনগত প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏