🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

কালিয়াকৈরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 39 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কালিয়াকৈরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিলে বুধবার (২৪ জুন) দুপুর ৩ টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করে নিষ্পত্তি করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, ফলে মাছের উৎপাদন হ্রাস পায়। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, কালিয়াদহ বিল এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং কৃষি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏