🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

গলাচিপায় এলজিইডির উন্নয়নের কাজে অনিয়মের অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 83 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গলাচিপায় এলজিইডির উন্নয়নের কাজে অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি ঃ পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কিছু কর্মকর্তা একই উপজেলায় কর্মরত থাকায় ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে তাদের গভীর সখ্যতা গড়ে উঠেছে আর এই যোগসাজশের সুযোগ নিয়ে কাজে অনিয়ম করেছেন ঠিকাদারেরা অভিযোগ স্হানীয়দের।
স্হানীয় সুএে ও সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলজিইডি বাস্তবায়িত গ্রামীণ সড়ক উন্নয়ন ও সংস্কার প্রকল্পগুলোতে কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক দিন পরই সড়কের বিভিন্ন স্হানে ফাটল গর্ত ও ক্ষয়ের সৃষ্টি হচ্ছে। এসব কাজে কোন নিয়ম বা যথাযথ তদারকি অনুসরণ করা হয়না বলে অভিযোগ তাদের।
পানপট্রি ইউনিয়নের রাব্বি তালুকদার জানান,প্রায় ১-২মাস আগে একটি সড়ক নির্মাণ করা হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়া মাএ ১০-১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্হানে ভাঙন দেখা দিয়েছে। এমনকি রাস্তার প্রসস্থ সর্বত্র সমান নয়,কোথাও কম কোথাও বেশি।
গলাচিপা সদরের বাসিন্দা খলিলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন সংস্কার করা সড়ক খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া নির্দিষ্ট ঠিকাদার বা তাদের ঘনিষ্ঠ কয়েকটি প্রতিষ্ঠান বারবার কাজ পাওয়ায় কাজের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হচ্ছে।
চিকনিকান্দি ইউনিয়নের বাসিন্দা দিপঙ্কর মালাকার জানান,কিছুদিন আগে এলাকার একটি সংযোগ সড়ক সংস্কারের সময় নিম্নমানের (২নম্বর ও পুরানো)ইট ব্যবহার করা হচ্ছিল। এলাকাবাসী তখন প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেয়।
স্হানীয় সচেতন নাগরিক সাইমুন ইসলামের মতে,সরকারি দপ্তরে কর্মকর্তারা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে যায়। গলাচিপা এলজিইডি ক্ষেএে ও তাই ঘটেছে।
দীর্ঘদিনের পরিচয়ে ঠিকাদারের সংঙ্গে কর্মকর্তাদের এক ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে।
তাং২৯/০৪/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏