🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

**শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা: ফুলতলায় বিশাল মানববন্ধন, আলটিমেটাম**

👤 🕐 ✏️ আপডেট: 👁 76 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
**শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা: ফুলতলায় বিশাল মানববন্ধন, আলটিমেটাম**

**মোঃ আশরাফুল ইসলাম রাজু, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধিঃ

খুলনার ফুলতলা রী-ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে আজ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার এবং প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও মাদক বরদাশত করা হবে না। বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাং দমন এবং বহিরাগতদের প্রবেশ রুখতে বিদ্যালয়ের **সীমানা প্রাচীর দ্রুত উঁচু করার** দাবি জানান।
সমাবেশে বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান পলাশ, সাবেক ইউপি সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু ও মোঃ আলমগীর হোসেন মোল্লাসহ অন্য নেতারা সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের শনাক্ত করার জোর দাবি জানান।
শেখ মোঃ আবু সাঈদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে আগামী **০৭ দিনের মধ্যে** জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏