🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

প্রেসক্লাব দুমকির নতুন কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
প্রেসক্লাব দুমকির নতুন কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাব দুমকির নতুন কমিটি গঠন করা হয়েছে। (১৫ জুন) সন্ধ্যায় দুমকি নতুন বাজার প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি নতুন কমিটি নির্বাচিত হয়।

নির্বাচনে সভাপতি পদে “দৈনিক বাংলাদেশের আলো” পএিকার দুমকি উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন সুমন এবং সম্পাদক পদে আনন্দ টিভির দুমকি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহসভাপতি পদে নয়াদিগন্ত প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি, জসিম উদ্দিন এবং আইসিটি সম্পাদক পদে দৈনিক কালবেলা দুমকি উপজেলা প্রতিনিধি, মোঃ রাজিবুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক দেশ প্রতিদিন পএিকার প্রতিনিধি মোঃ বাহাদুর হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক আমাদের সময় পএিকার প্রতিনিধি মোঃ সুমন মৃধা।
প্রেসক্লাবের সদস্যরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রেসক্লাব দুমকির ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিক স্বার্থ সংরক্ষণে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা হবে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
১৬/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏