🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

দীর্ঘদিনের বঞ্চনার অবসান চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা

👤 🕐 ✏️ আপডেট: 👁 71 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দীর্ঘদিনের বঞ্চনার অবসান চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
দেশের প্রায় ৯ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা দীর্ঘ ৪২ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। জাতীয়করনের ঘোষণা এলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে শিক্ষকদের মাঝে। দাবি আদায়ে আবারও আন্দোলন প্রস্তুতি নিচ্ছেন তারা। আগামী ১৫ জুন থেকে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

শিক্ষকদের অভিযোগ,-২০২৫ সালের ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের ঘোষণা দেওয়া হলেও আজ পর্যন্ত বাস্তবায়নের কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে হাজার হাজার শিক্ষক পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। অনেক শিক্ষক বছরের পর বছর বিনা বেতনে পাঠদান করে আসছেন।

শিক্ষকেরা জানান, দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করছে এসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। গ্রামঞ্চলের অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করলেও শিক্ষকদের ন্যায্য মূল্যায়ন করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে তারা সরকারি স্বীকৃতি,বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন করে আসছেন।

আন্দোলনকারী শিক্ষকদের মতে, জাতীয়করনের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। দ্রুত দাবি পুরন না হলে আগামী ১৫ জুন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে মানববন্ধন,স্মারকলিপ প্রদান ও গনঅবস্হান কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।

শিক্ষক নেতারা বলেন,”আমরা দীর্ঘদিন ধরে দৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তাই দাবি আদায়ে আবারও রাজ পথে নামতে বাধ্য হচ্ছি।”

এদিকে শিক্ষক আন্দোলনের ঘোষণায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের আশা,সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে হাজারো শিক্ষকের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।
৩১/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏