🔴 ব্রেকিং
ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর

দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

👤 🕐 ✏️ আপডেট: 👁 27 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

 

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনার তদন্তে জেলা পুলিশের সর্বোচ্চ তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল ১৬ জুন ২০২৬ খ্রি. চিরিরবন্দর থানার আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুটি অজ্ঞাত লাশ এবং নশরতপুর ইউনিয়নে সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মহোদয় স্বশরীরে নদী তীরবর্তী ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই স্থানটিও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সার্বিক অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানের ফলে উক্ত ধর্ষণ মামলার ঘটনায় জড়িত আসামিদের ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

দিনাজপুর জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏