🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 145 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নজরুল জয়ন্তী উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গানে গানে ও আলোচনায় বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যেগে জেলা মহিলা কলেজস্হ শিশু একাডেমি মিলনায়তন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি ও অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, এপিপি জয়শ্র দে বাবলী, সাংবাদিক শামস শামীম প্রমুখ

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কোনও গোষ্টী বা সম্প্রদায়ের নয়। কোনও বিভক্তি রেখায় তাদের ফেলা যাবেনা। তারা বাঙালির সার্বজনীন ব্যক্তিত্ব। তাদেরকে হৃদয়ে মর্মে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। কোনও ক্ষুদ্রতা দিয়ে তাদের বিচার না করে তাদের অমর সৃষ্টি সাহিত্য দিয়েই মূল্যায়ণ করতে হবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পৃথিবীতে তারা প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়ে থাকবেন। তিনি আরো বলেন,নতুন প্রজনাকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শস, মানবতাবোধ ও দেশপ্রেমকে ধারণ এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আলোচনাসভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৬.২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏