🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

👤 🕐 ✏️ আপডেট: 👁 116 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের এক মিলনমেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, লায়ন আতিকুর রহমান আজাদ ফরহাদ, খাইরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অর্ধ শতাধিক সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ৩ মে গণমাধ্যম দিবস উদযাপন, সংগঠনের ১০ বছর পূর্তি উৎসব উদযাপন, ডিসেম্বরে কার্যকরী কমিটির নির্বাচন, স্মরনিকা প্রকাশ বিষয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত সকলের জন্য সংগঠনের লগো প্রিন্টেড কফি মগ ও দুপরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি ও এসএম টিভি২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবু মুসা।
পরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। মিলনমেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং একে অপরের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏