🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

দুমকিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতঃ সৃজনী বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন

👤 🕐 ✏️ আপডেট: 👁 54 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতঃ সৃজনী বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

“সবাই মিলে গড়বো দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ ” প্রতি পাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন, (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুমকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পটয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান। সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগিতায় উপজেলার আটটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সৃজনী বিদ্যানিকেতন চ্যাম্পিয়ান দুমকি এনকে আলি বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থী মোছা,শাহারা আক্তার। আলোচকেরা বলেন,দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী মানসিকতায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্টান ভিওিক কার্যক্রম আরও জোরদার করার গুরুত্বরোপ করেন।
১৮/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏