🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

গোপালগঞ্জে বিএনপির মাদকবিরোধী গণমিছিল ও র‍্যালি অনুষ্ঠিত।

👤 🕐 ✏️ আপডেট: 👁 37 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে বিএনপির মাদকবিরোধী গণমিছিল ও র‍্যালি অনুষ্ঠিত।

ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গণমিছিল ও র‍্যালি অনুষ্ঠিত করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩শে জুন ) সকালে   গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাদকবিরোধী গণমিছিল ও র‍্যালির আয়োজন করা হয়। গণমিছিলটি শহরের বিভিন্ন   গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদস্য আজিজুর রহমান বেনা, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মাহাবুব আলী সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা   বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏