🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক শহিদুল ইসলাম সহিদ সরদার,হাসপাতালে ভর্তি

👤 🕐 ✏️ আপডেট: 👁 92 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক শহিদুল ইসলাম সহিদ সরদার,হাসপাতালে ভর্তি

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সাউথ বাংলার সম্পাদক ও জিটিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সহিত সরদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৭ টার দিকে মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্হানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে হাসপাতাল সুএে জানা গেছে।

সাংবাদিক শহিদুল ইসলাম সহিদ সরদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত থেকে পটুয়াখালী অঞ্চলের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও জনস্বার্থসংস্লিষ্ট সংবাদ তুলে ধরেছেন। তার আকস্মিক দুর্ঘটনার খবরে সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ দিকে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্হতা কামনা করেছেন। তারা মহান আল্লাহ কাছে দোয়া করেছেন যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও স্বভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন।

দুমকি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর পক্ষ থেকে মোঃ শহিদুল ইসলাম সহিত সরদারের দ্রুত সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনা করা হয়েছে।
২২/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏