🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পবিপ্রবির তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

👤 🕐 ✏️ আপডেট: 👁 49 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পবিপ্রবির তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড,এস,এম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং (সিএসই) এবং মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সবাই অংশ নিয়েছেন।

এ সময় তিনি শিক্ষা ও গবেষণার মনোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক ও জনবল সংকট নিরসনে কার্যকর উদ্বেগ নেওয়ার আশ্বাস দেন।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে পৃথকভাবে আয়োজিত এসব সভায় সংশ্লিষ্ট অনুষদের ডিনদের সভাপতিত্বে অনুষদে পৃথকভাবে আয়োজিত এসব সভায় সংশ্লিষ্ট অনুষদের ডিনদের সভাপতিত্বে উপচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাগুলোর শুরুতে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় অনুষদের ডিন অধ্যাপক ড,মোঃ হাছান উদ্দিনের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মোঃ সাব্বির হোসেনের সঞ্চানলয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। পরে সকাল ১১টায় সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড, খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষদের শিক্ষকেরা শিক্ষা ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। দুপুর ১২টায় মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড, মোঃ সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষদের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক, ড,এস,এম, হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা,গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে আমাদের স্বপ্নের মতো করে সাজাতে চাই।
১৫/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏