🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশু, বৃদ্ধসহ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজার শাখায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ কার্যক্রমে স্থানীয় দিনমজুর, সাধারণ মানুষ এবং ওয়ালটনের গ্রাহকরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। মেডিকেল   ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা.নাজমুল হাসান। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেন।
ওয়ালটন প্লাজার বৌলতলী শাখার ম্যানেজার মোহাম্মদ হাসিবুল হাসান জানান,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ওয়ালটন প্লাজা শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক বলে তারা মনে করেন।
সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏