🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

গ্রাহকসেবায় ১৩ বছরের পথচলা, নতুন মাইলফলকে জেনিথ ইসলামী লাইফ

👤 🕐 ✏️ আপডেট: 👁 61 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
গ্রাহকসেবায় ১৩ বছরের পথচলা, নতুন মাইলফলকে জেনিথ ইসলামী লাইফ

*প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার*
*নিজস্ব প্রতিবেদক | ক্রাইম প্যাট্রোল নিউজ*

দেশের বীমা খাতে কার্যক্রমের ১৩ বছর পূর্ণ করেছে *জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি*। ২০১৩ সালের ১১ আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর গত ১৩ বছরে গ্রাহকদের প্রায় *৪৭ কোটি টাকার বীমা দাবি ও অন্যান্য সুবিধা* পরিশোধ করা হয়েছে।

পরিশোধ করা দাবির মধ্যে রয়েছে *৩৬৮টি মৃত্যুদাবি, ৪ হাজার ২৬৮টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি এবং ১ হাজার ১৫২টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি*। এছাড়া সার্ভাইভাল বেনিফিট (এসবি) ও সমর্পণমূল্যের অর্থও পরিশোধ করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, মৃত্যুদাবি ছাড়া অন্যান্য অর্থ *বিইএফটিএনের মাধ্যমে* পরিশোধ করা হয়।

বর্তমানে ছয়টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বীমা সেবা দিচ্ছে জেনিথ ইসলামী লাইফ। এছাড়া বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠানটির বীমা সেবার আওতায় রয়েছে।

কোম্পানির কার্যক্রম ও গ্রাহকসেবায় *এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)* ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে তৈরি পোশাক, ব্যাংক, লিজিং, শিপিং, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় খাতের উদ্যোক্তারা রয়েছেন। শেয়ারহোল্ডারদের মধ্যে একটি লাইফ বীমা এবং একটি নন-লাইফ বীমা কোম্পানিও রয়েছে।

প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা *এস এম নুরুজ্জামান* বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী এবং কর্মীদের আন্তরিক সহযোগিতায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

আগামী দিনে সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
crimepatrol
crimepatrol
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏