🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

গলাচিপায় ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 52 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গলাচিপায় ঝুলন্ত গৃহবধুর  মরদেহ উদ্ধার

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়নে মার্জিয়া (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) এ ঘটনায় আত্মহত্যার প্রবোচনার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাবা। নিহত মার্জিয়া গোলখালী ইউনিয়নের চর হরিদেপপুর গ্রামে আলতাফ হোসেন হাওলাদারের মেয়ে। পুলিশ জানায়,বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর সুহুরী গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সুএে জানা যায়, প্রায় আড়াই বছর আগে একই এলাকার রাসেল হাওলাদারের সঙ্গে মার্জিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মার্জিয়াকে মানসিক চাপে রাখা হতো বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মার্জিয়ার স্বামী রাসেল হাওলাদার ও তার বন্ধু লিমন দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মার্জিয়া স্বামীকে মাদকাসক্তি ও বন্ধু লিমনের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকতে বললে রাসেল ক্ষুব্ধ হয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানানো হলেও তারা কোন ব্যবস্হা না নিয়ে উল্টো মার্জিয়াকে অপমানজনক কথাবার্তা বলতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার সন্ধ্যায় রাসেলের বন্ধু লিমন তাদের বাড়িতে আসেন। এ নিয়ে মার্জিয়া প্রশ্ন করলে রাসেল তাকে গালাগাল করেন। পরে রাসেল ও লিমন বাইরে যাওয়ার সময় মার্জিয়া বাধা দিলে আবারও তাকে অপমান করা হয়।

বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে তারাও তাকে তিরস্কার করেন। এসব ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়ে মার্জিয়া আত্মহত্যার পথ বেছে নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
০৬/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏