🔴 ব্রেকিং
ভিসার নামে কোটি টাকার প্রতারণা চক্র: বোরহান উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নিঃস্ব বহু পরিবার বন্ড সুবিধার আড়ালে প্রতারণার অভিযোগ: চট্টগ্রাম বন্দরে রহস্যময় কন্টেইনার, কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শাশুড়ি- জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুএবধূ স্বর্ণাকে হত্যার অভিযোগ রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিকে উপলক্ষ করে বিভিন্ন গাছের চারা রোপন শুরু বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী

👤 🕐 ✏️ আপডেট: 👁 13 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী

ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
*************
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন মিটু (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হয়ে পোনা গ্রামের সিংগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোনা গ্রামের বাসিন্দা শওকত হোসেন মিটু প্রতিদিনের মতো সকালে তার কর্মস্থল একটি তেলের পাম্পে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের সিংগীপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহনের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর অজ্ঞাত পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায়  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও জড়িত যানবাহন শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏