🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

২৬ বছর ধরে সাপের খামার, মিলছে সরকারি নিবন্ধন, বাজার না থাকায় সম্ভাবনাময় উদ্যােগ নিয়ে দুশ্চিন্তায় রাজ্জাক

👤 🕐 ✏️ আপডেট: 👁 72 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
২৬ বছর ধরে সাপের খামার, মিলছে সরকারি নিবন্ধন, বাজার না থাকায় সম্ভাবনাময় উদ্যােগ নিয়ে দুশ্চিন্তায় রাজ্জাক

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ব্যতিক্রমী উদ্যােগ নিয়ে সাপের খামার গড়ে তুলেছেন উদ্যােক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস। ২০০০ সালে শুরু করা এ খামারটি দীর্ঘ ২৬ বছর ধরে পরিচালনা করে আসছেন তিনি।

দীর্ঘদিনের নানা প্রশাসনিক জটিলতা পেরিয়ে সম্প্রতি খামারটি প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে। ফলে বৈধভাবে সাপ পালন ও সাপের বিষ সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে।

উদ্যােক্তার দাবি, খামার থেকে প্রতি মাসে প্রায় এক পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভাব। আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত সাপের বিষের মূল্য কয়েক কোটি পর্যন্ত হতে পারে।

তবে কাঁচা সাপের বিষ সরাসরি বাজারজাত করা যায়না। নির্ধারিত মান ও প্রক্রিয়ার মাধ্যমে বিষ পরিশোধন করে ব্যবহারযোগ্য করতে হয়।
এ কারণে বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ না থাকায় সম্ভাবনা থাকা সত্বেও বিপাকে পড়েছেন উদ্যােক্তা আব্দুর রাজ্জাক।

উদ্যােক্তা জানান, খামার পরিচালনা, সাপের খাবার, পরিচর্যা ও কর্মীদের বেতনসহ প্রতি মাসে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে খামারটি পরিচালনা করলেও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও বাজার ব্যবস্হাপনার অভাবে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্হানীয়দের প্রত্যাশা, সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও বাজার ব্যবস্হাপনা নিশ্চিত করা গেলে নন্দীপাড়ার এ সাপের খামার দেশের একটি সম্ভাবনাময় উদ্যােগে পরিনত হতে পারে। পাশাপাশি সৃষ্টি হতে পারে স্হানীয় কর্মসংস্থানের সুযোগ।

দীর্ঘ ২৬ বছরের প্রচেষ্টার পর নিবন্ধন পাওয়ায় উদ্যােক্তার সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এখন প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও বৈধ বাজারব্যবস্হা নিশ্চিত করা, যাতে তার দীর্ঘদিনের উদ্যােগটি অর্থনৈতিকভাবে সফলতা পায়।
“তারিখ ” ১৮/০৮/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏