🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 54 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

 

আবুল হাসনাত তুহিন, ফেনী: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এর অংশ হিসেবে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মিজ মনিরা হক। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্যচাষি মোজাম্মেল হোসেন মাসুদ, সাংবাদিক মো. আবু তাহের, ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদ হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জেলার সফল তিনজন মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের সাফল্য অন্য মৎস্যচাষীদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তর, ফেনীর সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান।

জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফেনীতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏