🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

রাজধানীতে অসহায় জনগোষ্ঠীর মাঝে আগাম শীতবস্ত্র বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

👤 🕐 ✏️ আপডেট: 👁 38 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
রাজধানীতে অসহায় জনগোষ্ঠীর মাঝে আগাম শীতবস্ত্র বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

এম জি বাবর: ষ্টাফ রিপোটার:
মানবাধিকার সুরক্ষা, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘আমাদের অধিকার ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা, মানবাধিকারকর্মীদের শপথ গ্রহণ, গুণীজন সংবর্ধনা এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজধানীর ২২/১ তোপখানা রোড, সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসেবে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক ও অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগম।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল আজিম সুজন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আবদুল হাকিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ আলী শেখ, অ্যাডভোকেট সাফিকুর রহমান এবং অ্যাডভোকেট মো. লতিফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন ও আমিনুল হক ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সংগঠনের নির্বাহী পরিচালক এম সোহেল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক কবি মাহবুব আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন কামরুজ্জামান জনি, নুরুন নাহার রিতা, আবুল বাশার মজুমদার, এম জি বাবর, আলমগীর ওয়েচী, মোছা. রেশমা আক্তার, মেহেদী হাসান সবুজ, মো. খোরশেদ আলম, মো. সুরুজ মিয়া, মো. জাকির হোসেন, মো. আনজার শাহ, মো. আল আমিন, আবু সালেক ভূঁইয়া, মো. আতিকুল ইসলাম, হাজী আবদুর রহমান, নাজমুল হুদা পলাশ, মো. রফিকুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. আবদুল্লাহ আল মামুন, মো. ইউনুছ, হালিমা আক্তার, হাসুরা বেগম, সাথী ও সুমী বেগম, আলেয়া বেগম বীনা, আলহাজ আলতাফ হোসাইন মোল্লা, মো. মনসুর রহমান পাশা, মো. মামুন মির্জা, মো. শাহা আলম মোল্লা, মো. লিটন মিয়া, পলাশ মিয়া, নাসির উদ্দিন পলাশ, মুহাম্মদ দিদারুল আলম ও রুবী আক্তারসহ অনেকে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏