🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

যুবদলের নতুন কমিটি ঘিরে দুমকিতে উওেজনা, বাতিলের দাবিতে বিক্ষোভ

👤 🕐 ✏️ আপডেট: 👁 82 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
যুবদলের নতুন কমিটি ঘিরে দুমকিতে উওেজনা, বাতিলের দাবিতে বিক্ষোভ

 

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্হানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উওেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শহিদুল ইসলাম শহিদ সরদার এর সভাপতিত্বে বক্তব্য দেন, জাকির হোসেন, জসিম উদ্দিন শম্পু,হাবিবুর রহমান নান্নু,স্হানীয় নেতাকর্মীরা। বক্তরা সদ্য ঘোষিত কমিটিকে ” পকেট কমিটি” আখ্যাদিয়ে তা বাতিলের দাবি জানান।

বক্তরা বলেন, বিএনপির দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন – সংগ্রাম করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন এবং দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেকেই নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়নি। বরং আন্দোলন -সংগ্রামে যাদের তেমন ভুমিকা ছিলনা, তাদের কমিটিতে স্হান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে শহিদুল ইসলাম শহিদ সরদার বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন- সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী,পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের মতামতের ভিওিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী বলেন, আমরা দলকে ভালোবাসি বলে আজ এই মিছিলে অংশগ্রহন করেছি দলের ভেতরে ময়লা পরিস্কার করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন চাই।

উল্লেখ্য গত ২৬ আগস্ট কেন্দ্রীয় প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কমিটিটি ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণার পর থেকেই স্হানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদবঞ্চিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি ঘিরে দুমকিতে স্হানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও উওেজনা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏