🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

নৌপথের বিভিন্ন ঘাটে মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 46 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
নৌপথের বিভিন্ন ঘাটে মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

সিনিয়র ক্রাইম রিপোর্টার: কবির হোসেন দেওয়ান।

নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাটের গরুর হাট এলাকায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মাদক সেবন, মাদক ব্যবসা এবং এর ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে নৌযান শ্রমিকদের সচেতন করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মো. নাজির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানার নৌ-পুলিশের আইসি জনাব এ.বি.এম. মেহেদী মাসুদ।

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহ কুফল, মাদক সেবনের ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদক ও মাদক ব্যবসা থেকে দূরে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কবির দেওয়ান , কাঞ্চন,সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, নৌযান শ্রমিক নেতৃবৃন্দ এবং বিএনপির শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা এ.বি.এম. মেহেদী মাসুদ তাঁর বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক সেবন ও মাদক বাণিজ্য প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও ফতুল্লা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিলন বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নৌযান শ্রমিক নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নৌ-পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, নৌপথকে মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌযান শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে নৌপথে মাদক ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

সভা থেকে মাদকমুক্ত সমাজ গঠন এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏