🔴 ব্রেকিং
দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,আদালতে ৬ মাসের সশ্রম কারাদন্ড মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাকে ঘিরে ফেসবুকে অপপ্রচার! মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, প্রতিবাদে নেতাকর্মীরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ : প্রত্যাশা ও অগ্রগতিতে আন্তর্জাতিক উপস্থিতি দৃশ্যমান জাসদের কার্যালয়ে পুলিশি অভিযান আবু জাফর সূর্যসহ আটক শতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আটক ৪ গোপালগঞ্জে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দুমকির গর্ব এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে অপপ্রচার যাচাই ছাড়া প্রচারে নিষেধ দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন, অগ্নিকাণ্ডের কারন নিয়ে প্রশ্ন পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, দুমকি থানায় সাংবাদিকের লিখিত আবেদন দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত

দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,আদালতে ৬ মাসের সশ্রম কারাদন্ড

👤 🕐 ✏️ আপডেট: 👁 2 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,আদালতে ৬ মাসের সশ্রম কারাদন্ড

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১০ গ্রাম গাঁজাসহ মোঃ হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে হাবিব হাওলাদারকে আটক করা হয়। তিনি দক্ষিন মুরাদিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সুএে জানা যায়, দুমকি থানার এসআই সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল স্হানীয়দের সহযোগিতায় ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাবিব হাওলাদারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করার পর হাবিব হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮- এর ৩৬ (১) ধারায় মামলা করা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচারকের জন্য তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক শুনানি শেষে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যে বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হচ্ছে।

স্হানীয়দের সহযোগিতায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏