জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
শিক্ষার মনোনয়ন ও শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে বিশ্বব্যাপী ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ই অক্টোবর) দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয় যা প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি: ইউএনও আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি: উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপির নেতা মতিউর রহমান দিপু ও দেলোয়ার হোসেন।
সভাপতি,কাজী মাকসুদ রহমান, (সভাপতি মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতি) বক্তাগন,শিক্ষক নেতা জব্বার হাওলাদার,,অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, অধ্যক্ষ জামাল হোসেনসহ স্হানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং তাঁদের ন্যায্য মর্যাদা ও সুযোগ -সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে ঐক্য সুদূঢ হয়েছে এবং শিক্ষাব্যবস্হার উন্নয়নে করনীয় বিষয়গুলো পুনরায় প্রতিফলিত হয়েছে।
