🔴 ব্রেকিং
মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন দুমকিতে পুলিশের বিশেষ অভিযান : ১০ পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবা উদ্ধার, আটক ২ দশমিনায় আকস্মিক বজ্রপাত:দুটি গরুর মৃত্যু ও প্রান্তিক কৃষকের অর্থনৈতিক বিপর্যয় পটুয়াখালী সদর থানায় ৮৭ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরশুরামে চলতি পথে ময়লার ভাগাড় মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা বাসেদ খুন আহত দুই

দুমকিতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 37 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যােগে এই সভার আয়োজন করা হয়।

দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহমেদ পিনু।

আলোচনা সভায় বক্তরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে দলকে আরও শক্তিশালী করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আকুল আহবান জানান।

উক্ত সভায় দুমকি উপজেলা বিএনপির এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏