🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

টুংগীপাড়ায় ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত গ্রেপ্তার।

👤 🕐 ✏️ আপডেট: 👁 108 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
টুংগীপাড়ায় ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত গ্রেপ্তার।

এইচ,এম আওলাদ
(ক্রাইম রিপোর্টার)
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (জাকারিয়া) শেখ, (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে তারাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নূরজাহান (৯) তারাইল গ্রামের বাসিন্দা। তিনি চর গোপালপুর সবুরোননেছা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা আলাল খাঁ ও মাতা মনিরা বেগম। অভিযুক্ত জাকির হোসেন (জাকারিয়া) শেখের পিতা মৃত বারিক শেখ। বর্তমানে তিনি পাটগাতি সর্দারপাড়া এলাকায় বসবাস করেন। শিশুটির চাচা ও প্রত্যক্ষদর্শী সাক্ষী মোহাম্মদ জালাল খান জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে নূর জাহান পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর কথা বলে নিজের ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এদিকে দীর্ঘ সময় ধরে মেয়েকে না পেয়ে মা মনিরা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে দরজায় ধাক্কা দেন। তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি শিশুটির মামাকে জানানো হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযুক্তকে ঘরের ভেতরে পাই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।” টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুর মা মনিরা বেগম বলেন, “আমার নাবালিকা মেয়ের সঙ্গে যে ঘটনার চেষ্টা করা হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏