🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

গোপালগঞ্জে ‘কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 65 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে ‘কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা” শীর্ষক এক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃআরিফ-উজ-জামান। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও কৌতূহল জাগ্রত করার লক্ষ্যে জেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল মহাবিশ্বের উৎপত্তি, এর অসীম বিশালতা, বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির অভাবনীয় অগ্রযাত্রা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্ন ও জিজ্ঞাসার সরাসরি উত্তর দেন আলোচকবৃন্দ। এতে শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের অন্ধবিশ্বাস পরিহার করে প্রশ্ন করতে, যুক্তি দিয়ে চিন্তা করতে এবং নতুন বিষয় জানার প্রতি অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নানাবিধ জ্ঞানচর্চায় যুক্ত হয়ে ভবিষ্যৎ দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে যুক্তিবোধ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনন্য ভূমিকা রাখবে এবং আজকের এই তরুণ অনুসন্ধিৎসুরাই ভবিষ্যতে সমৃদ্ধ বিশ্ব গঠনে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏