🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

👤 🕐 ✏️ আপডেট: 👁 65 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি:
শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার(৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর। জ্ঞান,নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মপরিবেশ উন্নত করা জরুরি। তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একজন মর্যাদাবান ও নিরাপদ শিক্ষকই শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, মানবিক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏