🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

👤 🕐 ✏️ আপডেট: 👁 35 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লোহারংক গ্রামের পূর্বপাড়ায় খাল দখল করে স্থাপনা ও বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মনির বিশ্বাস, আলী দাঁড়িয়া ও আশ্রাবআলী দাঁড়িয়ার বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি এবং স্থানীয়দের চলাচলে দুর্ভোগ হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা ফরিদ দাঁড়িয়া উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, খাল দখলের পাশাপাশি ইটসলিং করা একটি রাস্তা ব্যবহারে স্থানীয়দের বাধা দেওয়া হচ্ছে। ওই পথ দিয়ে মানুষ মসজিদে যান এবং শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের পর বুধবার (১৪ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং খাল দখল করে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ইউএনও বলেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নির্দেশনা না মানলে সরকারি উদ্যোগে উচ্ছেদ করা হবে। স্থানীয়রা জানান, খালটি দখলমুক্ত হলে বর্ষায় জলাবদ্ধতা কমবে এবং চলাচল স্বাভাবিক হবে। তাঁরা দ্রুত তদন্ত করে খালের পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং চলাচলের পথ নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏