🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান

👤 🕐 ✏️ আপডেট: 👁 43 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান

 

সিনিয়র ক্রাইম রিপোর্টার :কবির হোসেন দেওয়ান:

“এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই রাষ্ট্র বাংলাদেশ আপনার, আমার—সবার।”

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের আহ্বান জানিয়ে এসব কথা বলেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তিনটি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন করা মন্দিরগুলো হলো ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির।

এ সময় প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন—এই প্রতিশ্রুতি রইল।”

মন্দির পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে তিনটি মন্দিরে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন। তাঁর এ উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌরসভা বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুবায়ের মাহমুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু সুভাষ দাস, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপঙ্কর মৃধাসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর এ মন্দির পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏