🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল ও বৃত্তাকার ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

👤 🕐 ✏️ আপডেট: 👁 31 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল ও বৃত্তাকার ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

 

কাজী আরিফ বিল্লাহ: উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের অংশ হিসেবে আজ (১৯ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর পার্ক ঘাটে নোঙর করা “ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল” সরেজমিনে পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি সেবার মান ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।

নদীতীরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতালটির ভূমিকার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। চোখ, নাক-কান-গলা ও অর্থোপেডিকসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

একই দিন দুপুরে তিনি নারায়ণগঞ্জে প্রাণ-আরএফএল ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং বৃত্তাকার নৌপথের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেল প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি বৃত্তাকার নৌপথে আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালুর সম্ভাবনা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নগর পরিবহনে নৌপথের ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে যাত্রীদের জন্য বিকল্প ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালুর মাধ্যমে নৌপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, সেবার মান এবং জলযানের উপযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

নৌপথের আধুনিকায়ন, নিরাপদ যাত্রীসেবা এবং নগর পরিবহনে জলপথের ব্যবহার বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট উদ্যোগ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

নৌপরিবহন মন্ত্রণালয়

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏