কাজী আরিফ বিল্লাহ:শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতকরণ এবং ঘাটসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে আজ ১৬ অক্টোবর ২০২৬ তারিখে আরিচা নদী বন্দরের আওতাধীন আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব জাকারিয়া।
পরিদর্শনকালে সচিব মহোদয় ঘাটসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন (গ্রেড-২), শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনীষা রানী কর্মকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং), বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আরিচা নদী বন্দরের বিভিন্ন বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
