জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সুএে জানা গেছে। তবে কী কারণে এবং কোন মামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্হানীয় পর্যায়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক উদ্যোগ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।
এদিকে , তার আটকের খবর বাউফল ও পটুয়াখালীর স্হানীয় পর্যায়ে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। স্হানীয়দের মধ্যে কেউ কেউ তার আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
তবে জিয়াউল হক জুয়েলকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আটকের কারণ, কোন মামলায় তাকে আটক করা হয়েছে কি না এবং বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কোথায় রয়েছেন -এসব বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
“তারিখ ” ০১/১০/২০২৬
