🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

ভাঙা প্লেটে মৃত্যুরফাঁদে পরিনত মিয়াবাড়ির দরজার ব্রিজ,দ্রুত সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

👤 🕐 ✏️ আপডেট: 👁 129 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ভাঙা প্লেটে মৃত্যুরফাঁদে পরিনত মিয়াবাড়ির দরজার ব্রিজ,দ্রুত সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইখতিয়ার আহম্মেদ নকিব মিয়ার বাড়ির দরজার ব্রিজের তিনটি প্লেট ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ব্রিজটির এই বেহাল অবস্হার কারণে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে শিক্ষার্থী,কৃষক,চাকরিজীবী, নারী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্হানীয়দের অভিযোগ, ব্রিজটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু প্লেট ভেঙে যাওয়ার পরেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য অসাবধানতাতেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন তারা।

এলাকাবাসীর দাবি জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যবস্হা করা হোক। তারা সংশ্লিষ্ট প্রশাসন, স্হানীয় জনপ্রতিনিধি, এবং এলজিইডির দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

স্হানীয়দের ভাষ্য,”‘ প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। ভাঙা প্লেটের কারণে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে দ্রুত ব্রিজটি সংস্কার করা অত্যন্ত জরুরি। “‘

স্হানীয় জনগনের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।
“তারিখ” ১৫/০৭/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏