🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

বরগুনার আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 149 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বরগুনার আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের ১৭ দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ এপ্রিল মেয়েকে ধর্ষনের পর বাড়ি থেকে পালিয়ে জায় ওসমান মোল্লা (৪৫)। মঙ্গলবার বাড়িতে ফিরে আসায় পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এঘটনায় স্বামী ওসমান মোল্লাকে আসামী করে মঙ্গলবার দুপুরে
আমতলী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন স্ত্রী। ২৫ এপ্রিল শনি্নিবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের শানু মোল্লার ছেলে ওসমান মোল্লা (৪৫)। এক ছেলে ও এক মেয়ের জনক। গত ২৫ এপ্রিল শনিবার স্ত্রী মেয়ে ও ছেলেকে নিয়ে নিজ
ঘরে ঘুমিয়ে ছিল। ওই দিন ভোর রাতে সে মেয়েকে ধর্ষনর জন্য তার জামা কাপর খোলার চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকার শুনে মা এগিয়ে গেলে ওসমান মোল্লা তাকে মারধর ঘরে ঘর থেকে পালিয়ে যায়।
ঘটনার দীর্ঘ ১৭দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার সকাল পৌনে ১২টার সময় সে বাড়ী আসে। বাড়ী আসার পর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ওসমান
মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটির মা মঙ্গলবার দুপুরে স্বামী ওসমান মোল্লাকে আসামী করে আমতলী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ধর্ষিতা মেয়েটি কান্না জড়িত কন্ঠে জানায় তার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ভয়ে এবং লজ্জায় এতদিন কাউকে কিছু বলতে পারি নাই। আমি এঘটনা বিচার চাই।
ধর্ষিতার মা জানান, তার মেয়েকে তার বাবা এর আগে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে। কিন্তু মেয়েটি লজ্জায় এঘটনা কাউকে জানায়নি। বিলম্বে মামলার কারন সম্পর্কে জানতে চাইলে বলেন,
মেয়েটির বিয়ে দেওয়া লাগবে। এবং আমরা সমাজে মুখ দেখাতে পারবোনা। তাছাড়া ওকে আটকানোর জন্য অপেক্ষা করছিলাম। আজ বাড়িতে আসায় তাকে আটক করে পুলিশকে খবর দেই। তিনি আরো বলেন, আমি
এঘটনায় আমার স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদৎ মো. হাসনাইন
পারভেজ বলেন, মেয়ে ধর্ষনের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে
গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতা মেয়েটিকে বুধবার সকালে ডাক্তারী
পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏