🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ

পটুয়াখালিতে ‘র’-এর এজেন্ট আছে, আমারা তাদের চিনি: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী

👤 🕐 ✏️ আপডেট: 👁 36 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
পটুয়াখালিতে ‘র’-এর এজেন্ট আছে, আমারা তাদের চিনি: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় আয়োজিত এক সুধী সমাবেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য প্রদান করেন। এতে রাজনীতি, আইনশৃঙ্খলা, ধর্মীয় সম্পীতি ও স্হানীয় উন্নয়নমূলক নানা বিষয় আলোচিত হয়।

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৪টায়, সভাপতি:আঙ্গারিয়া ইউনিয়নে সংসদ সদস্যের প্রতিনিধি জহিরুল ইসলাম খোকন।

বিশেষ অতিথি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্য অতিথি: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ মজিবুর রহমান, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু উপস্থিত ছিলেন। এছাড়া দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেল ও যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সারা দেশের মতো পটুয়াখালী এলাকাতেও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা হতে পারে বলে আশাঙ্কা প্রকাশ করে সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। যেন কোন বিশৃঙ্খলা না ঘটে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোন অশুভ শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্বরোপ করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে ছাএদল ও যুবদলের নেতা-কর্মীদের পালাক্রমে মন্ডপগুলোতে পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এলাকার উন্নয়ন ও জনভোগান্তি নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয়।

নদী ভাঙন রোধে ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ চলছে এবং খুব শীঘ্রই এই কাজের ফল স্হানীয় মানুষের কাছে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করাহয়। প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষে ৫হাজার টিউবয়েল বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল, যা ইতোমধ্যে প্রধানমন্ত্রী কতৃর্ক অনুমোদিত ও স্বাক্ষরিত হয়েছে।

এই সমাবেশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা,ধর্মীয় সম্প্রতি জোরদার এবং স্হানীয় সমস্যা সমাধানের নানা দিক বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏