🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ

দেবিদ্বারের সাবেক এমপি মন্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে অপরাজনীতি বন্ধের আহ্বান

👤 🕐 ✏️ আপডেট: 👁 24 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দেবিদ্বারের সাবেক এমপি মন্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে অপরাজনীতি বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেবিদ্বার উপজেলার চারবারের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে কেন্দ্র করে কোনো ধরনের স্বার্থান্বেষী রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা বিএনপি-র আহ্বায়ক মো. জসিম উদ্দিনের দেওয়া এক আবেগঘন ও সতর্কতামূলক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও সচেতনতার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও সতর্কতামূলক স্ট্যাটাসে তিনি দেবিদ্বারের আপামর জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন উল্লেখ করেন, দেবিদ্বারের উন্নয়নের রূপকার ও রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসার প্রতীক। জীবনের শেষ বয়সে এসে তাঁকে নিয়ে যেকোনো প্রকার বিতর্ক সৃষ্টি বা ব্যক্তিস্বার্থের রাজনীতি দেখতে চান না দেবিদ্বারের জনগণ।

ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদানকে ব্যবহার করে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি বা মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, “উনার নাম ও অবদানকে ব্যবহার করে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। উনার সারাজীবনের ত্যাগ ও রাজনীতি যেন কারো ব্যক্তিগত চক্রান্তের হাতিয়ার না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং উনার সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে।”
জসিম উদ্দিন আরও স্পষ্ট করেন যে, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক এই সংসদ সদস্যের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সম্পূর্ণ সাংগঠনিক নিয়ম মেনে রাজনীতি পরিচালনা করতে বদ্ধপরিকর।
স্ট্যাটাসের শেষাংশে তিনি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেবিদ্বারবাসীর জন্য তিনি আমৃত্যু এক পরম ভালোবাসার ‘বটবৃক্ষ’ হয়ে থাকবেন।

উপজেলা বিএনপির শীর্ষ নেতার এই শ্রদ্ধাভরা ও দূরদর্শী বক্তব্য প্রকাশের পর থেকে দেবিদ্বার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏